জেলা

মুর্শিদাবাদে বেআইনিভাবে বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ হারালো ৩

মুর্শিদাবাদের বেআইনিভাবে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ। রবিবার ঠিক রাত ১১টায় ভয়াবহ বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ৩জন। এই ঘটনায় সাগরপাড়া থানার অন্তর্গত খয়েরতলা গ্রামে ছড়িয়ে পরেছে আতঙ্কের পরিবেশ।

অনেকদিন ধরেই মুর্শিদাবাদে একটি বাড়িতে বোমা বাধার কাজ চলছিল। সেরকমই গতকাল রাতেও কাজ চলছিল। তবে চারিদিকে পরে গিয়েছে ঠান্ডার আমেজ। শীতের জন্য ওই এলাকার মানুষেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছিল। তবে তাদের সকলেরই ঘুম ভাঙে তীব্র বিস্ফোরণের শব্দে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে সেই বাড়ির ছাদ। এমনকি ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ১জন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় আরো দুজনকে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। তবে বোমা বানানোর বিষয়টা মানতে নারাজ সেই পরিবারের সদস্যরা। বাইরে থেকে বোমা ছুঁড়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। এরপর রাত থেকে ওই গ্রামে মোতায়ন রয়েছে বিশাল পুলিশের বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.