কলকাতা

দিনে দুপুরে খুন মধ্যমগ্রামে, তদন্তে পুলিশ

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
আজ বুধবার সকাল ১১ টা নাগাদ কাজী নজরুল ইসলাম সরণির বাসিন্দা পারমিতা চক্রবর্তী ও তার ছেলে বাড়িতে ছিলেন। এক পনির বিক্রেতা তার বাড়িতে ঢোকে এবং জল খেতে চায়। তারপরে হঠাৎ চিৎকার শুনে ছেলে বাড়ির নিচে গিয়ে দেখে মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। মহিলার পরিবারের দাবি গলায় সোনার চেন ছিল সেই সোনার চেন চিনি নেওয়ার চেষ্টা করলে বাঁধা দেয় তখনই পনির কাঁটা ছুরি দিয়ে মহিলার গলায় চালিয়ে দেয়, রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। পনির বিক্রেতা পালানোর সময় এলাকার মানুষ ধরে পুলিশের হাতে তুলে দেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.