রাজ্য

বসিরহাটে পদ্ম শিবিরে থেকে তৃণমূলে যোগ শতাধিক নেতা-কর্মীর !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে । এখন মনোনয়ন জমার কাজ চলছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের আগে দলে ভাঙনে জেরে স্বভাবতই অস্বস্তি বেড়েছে পদ্ম শিবিরের । অর্থাৎ বসিরহাটে বড় ধস বিজেপিতে। বিজেপির পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি-সহ কয়েকশো বিজেপি নেতা-কর্মী-সমর্থক যোগদান করলেন তৃণমূলে।

প্রসঙ্গত, আগামী ১২ তারিখ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটের মিনাখাঁ ব্লকের চৈতল এলাকায় আসতে চলেছেন। এদিন সেই চৈতল নেরুলী হাটখোলা এলাকা জূড়ে তৃণমূল কংগ্রেসের নবজোয়ারের প্রস্তুতি সভা চলছিল। সেখানে ১৫৯ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি উত্তম সিংহ এবং পঞ্চায়েত সদস্য অনিল সর্দার-সহ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্ত, মিনাখাঁ ব্লক ২ সভাপতি তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.