পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠতে দেখা গেলো। কোথাও দায়িত্ব পালনে চরম গাফিলতির অভিযোগ, কোথাও আবার দলবাজি করার অভিযোগ । এর মধ্যে একজন প্রিসাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জানা যায়, ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নং পোলিং স্টেশনে প্রিসাইডিং অফিসার খদেন্দ্র রিয়াং -এর বিরুদ্ধে ভোটারদের হয়রানির অভিযোগ । ভোটারদের অভিযোগ প্রিসাইডিং অফিসার খগেন্দ্র রিয়াং সরাসরি ভোটারদের বলছে সিপিআইএমকে ভোট দেওয়ার জন্য। এ বিষয়টি নিয়ে যখন ভোট কেন্দ্রে চাঞ্চল্য সৃষ্টি হয় তখন প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসে দাবি করেন তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন। অভিযুক্ত প্রিসাইডিং অফিসার জানান, পুলিং এজেন্ট পরিবর্তন হওয়ার সময় নিরাপত্তা কর্মীরা কড়াকড়ি করার পর এ ধরনের অভিযোগ তুলেছে কিছু ভোটার।কিন্তু এই ভোটকেন্দ্রে একজনই পুলিং এজেন্ট। তিনি বিজেপি -র হয়ে দায়িত্ব পালন করছেন। এদিকে এ বিষয়টা নিয়ে পরবর্তী সময় সেক্টর অফিসারকে জানানো হয়। সেক্টর অফিসার আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখছেন।
Read Next
November 11, 2026
প্রথমবার বাংলায় প্রবাসী ভারতীয় সম্মেলন, কলকাতায় ২০২৭-এর ৭-৯ জানুয়ারি বসছে আন্তর্জাতিক আসর
November 10, 2026
দুর্গাপুজোয় আসা হয়নি, এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় অমিত শাহ! ১৭ নভেম্বর রাজ্য সফরের সম্ভাবনা
November 10, 2026
মহুয়া মৈত্রকে তলব সিআইডি-র, বিতর্কিত পোস্ট ঘিরে শুরু তদন্ত
November 10, 2026
গঙ্গাসাগর মেলায় ভিড় নিয়ন্ত্রণে এবার AI-র নজরদারি! অতিরিক্ত জমায়েত হলেই কন্ট্রোল রুমে পৌঁছবে বার্তা
November 9, 2026
আদালত অবমাননার মামলার জের, অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি এসএসসির
November 9, 2026
উত্তরবঙ্গ যেতে আর চিন্তা নেই! হাওড়া-এনজেপি রুটে বিশেষ ট্রেন, জানুন ছাড়ার দিন ও সময়সূচি
Related Articles
Check Also
Close
-
একইসঙ্গে উচ্চমাধ্যমিকে সফল মা-ছেলে !May 26, 2023






