জেলা

দরজা খুলতেই দুই ভাইকে ভোজালি দিয়ে কোপ,মৃত ১,নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে উত্তেজনা

রাতে খেতে বসেছিলাম,হঠাৎ দরজায় লাথি,দরজা খুলতেই দুই ভাইকে ভোজালি দিয়ে কোপ,মৃত ১,নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে উত্তেজনা। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে জয়ের পরেই রাতভর তাণ্ডব চালালো বিজেপি। নন্দীগ্রামের কালিচরণপুর গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর জালপাই গগ্রামের বাসিন্দা গুরুপদ মন্ডল এবং বিষ্ণুপদ মন্ডল। তাদের পরিবারের অভিযোগ তারা রাত্রে খেতে বসেছিলেন। হঠাৎ প্রায় ৫০ জন বিজেপি কর্মী সমর্থক তাদের দরজায় লাথি মারতে থাকে। দরজা খুলতেই মারধর শুরু করে, তারপর দুই ভাইকেই ভোজালি দিয়ে একের পর এক কোপ মারতে থাকে। সাত নম্বর জলপাই গ্রামের তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মন্ডলকে গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুপদর দাদা বিষ্ণুপদকে হাসপাতালে নিয়ে আসা হয়। গভীর রাত্রে মৃত্যু হয় বিষ্ণুপদ মন্ডল এর। সকাল থেকেই প্রতিবাদে ধর্মঘট ডাকে তৃণমূল। কার্যত রাস্তা অবরোধ করে টায়ার্ড জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তৃণমূলের অভিযোগ গতকাল সমবায় নির্বাচন ছিল, সেই নির্বাচনে তৃণমূল কর্মী সমর্থকদের একত্রিত করে ভোট দিতে নিয়ে গিয়েছিলেন গুরুপদ।সেই জন্যে নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাথ পালের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। যদিও সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় এমন দাবি বিজেপি নেতা মেঘনাথ পালের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.