জেলা

ফের একবার রাজ্যের চিকিৎসা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন!মৃত্যু ১৩ বছরের কন্যার

গত শুক্রবার থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল মেয়েটি। মৃতা মেয়ের নাম সুপ্রিয়া রায় মেদিনীপুর শহরের অনতিদূরে কলগাঙের বাসিন্দা। পরিবার সূত্রে দাবি শনিবার ও রবিবার দুদিন মেয়ের শরীরে অস্ত্রপ্রাচার করা হয়। কিন্তু রোববার রাতে চিকিৎসকেরা জানায় মেয়ের অবস্থা ভালো নয়। তার কিছুক্ষণ পরই মেয়ের মৃত্যু সংবাদ পায় পরিবারের লোকেরা। পরিবারের দাবি সঠিক সময় চিকিৎসা না পাওয়ার জন্যই মৃত্যু হয়েছে তাদের মেয়ের।

মেদিনীপুর মেডিকেল মেডিকেল কলেজে চিকিৎসারত থাকার ঘটনাক্রমে সেখানে এসেছিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা। সঙ্গে সঙ্গেই তাকে দেখে পায়ে পড়ে যায় মেয়ের বাবা রিঙ্কু রায়। সেখানে যথাসম্ভব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তবুও শেষরক্ষা হল না মেয়েটির। গতকাল রাতে অস্ত্র পাচারের সময় মৃত্যু হয় তার।

মেয়ের মৃত্যুর খবর শুনে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে মেয়ের পরিবার। তারপরই মেয়ের পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে হাসপাতাল চত্বরে। তাদের দাবি সঠিক সময় চিকিৎসা না করার জন্যই তাদের মেয়ের এমন পরিণতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.