ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালাল মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর দাবি, ইরানের বন্দরগুলির উপর জারি থাকা অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল ‘এম/ভি প্যাসিফিক আর্চার’ নামে পালাউয়ের পতাকাবাহী জাহাজটি। সেই সময় মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালায় এবং সেটিকে অচল করে দেয়।
CENTCOM সূত্রে জানা গিয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাস বন্দর থেকে যাত্রা শুরু করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল বলে জানা যায়। তবে এই ঘটনায় জাহাজের অসামরিক নাবিকদের কারও কোনও ক্ষতি হয়নি। সকলেই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সামরিক সংঘাতের আবহে এই ঘটনা নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ইরানের বন্দর অবরোধ এবং মার্কিন সামরিক পদক্ষেপ ঘিরে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।







