বিশ্ব

NEOM প্রকল্পের সাফল্যতা নিয়ে শুরু হয়েছে জল্পনা

সৌদির মরুভূমিতে কাঁচের একটি শহর তৈরি করার একটি প্রকল্প আগেই নির্ধারণ হয়েছিল। তবে এবার ফের সেই প্রকল্প খবরের শিরোনামে। এবার সেই প্রকল্প বাস্তবায়ন নিয়ে উঠছে প্রশ্ন।

২০১৮ সাল থেকে সিইও পদে ছিলেন নদমি আল-নসরকে। বর্তমানে নদমি সেই পদ থেকে অপসারণ করেছে। তবে কি কারণে এই অপসারণ তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই সৌদি সরকার আইমান আল-মুদাইফারকে NEOM প্রকল্পের নতুন কার্যকরী সিইও নিযুক্ত করেছে। পাশাপাশি এবার সন্দেহ দেখা দিয়েছে এই প্রকল্প সফল হবে কিনা সেই বিষয়টা নিয়ে।

ঠিক সময় কাজ শেষ না হয় বেশ চিন্তিত সৌদি আরব সরকার। এমনকি ক্রমাগত এই প্রকল্পের জন্য অর্থ ব্যয় হয়ে চলেছে যার জন্য সৌদি সরকারের উপর বেশ খানিকটা চাপ পরছে। এছাড়াও প্রকল্পের কাজের সময় প্রতিদিন ৮ জনের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। যার ফলে এখনো পর্যন্ত ২১ হাজারেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছে। প্রায় এক লাখেরও বেশি মানুষ এই প্রকল্পে কাজ করার সময় নিখোঁজ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.