পারিবারিক অশান্তি ঘিরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুন অভিজিৎ মণ্ডলের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাটের মরিয়ম পাড়ায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
অভিজিতের স্ত্রী এর নাম মিতালী মন্ডল এবং ছেলে সায়ন মন্ডল। অভিজিতের পরিবারের দাবি, বৌমা মিতালীর সঙ্গে হরিণ বিশ্বাস নামে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল। যার জেরেই অশান্তি। পরিস্থিতির চরণে ওঠায় ঠিক দু মাস আগে মিতালি 13 বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। রবিবার সন্ধ্যাবেলায় মিতালী তার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে ছিল। সাথে ছিল মা মেনকা মন্ডল। তখনই অভিজিৎ ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে সায়নের দেহে। ছেলেকে বাঁচাতে এসে গুরুতর আহত হন মিতালীও। রাস্তায় তিনজনকে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা, রানাঘাট মহাকুমা হাসপাতালে তাদের ভর্তি করে। কিন্তু সায়নকে সম্ভব হয়নি।
অভিজিতের মা র বক্তব্য, ‘ পাড়ার লোক বলছে নাতিকে প্রাণে মেরেছে আমার ছেলে। আমি জানিনা আদৌ ও এই কাজ করেছে কি না।’ ঘটনার পরই পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্ত। তাকে খুঁজতে সরব হয়েছে স্থানীয় পুলিশ।







