নিজস্ব সাংবাদদাতা : বিশ্ব আদিবাসী দিবসে যোগ দিতে আগামী ৯ আগস্ট ঝাড়গ্রামে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।রাজ্য স্তরে এই দিবস পালন হবে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে।
তার আগে আজ শুক্রবার ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়ালের নেতৃত্বে বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা স্টেডিয়াম তথা অনুষ্ঠান স্থলটি পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে জানা যায় বিশ্ব আদিবাসী দিবসে জেলার বিভিন্ন জায়গার বিশিষ্ট আদিবাসী গুনী মানুষ জনকে সংবর্ধনা দেওয়া হবে। বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠী গুলিকে প্রদান করা হবে যন্ত্রাংশ ।
সুত্র মারফৎ জানা যায়, মুখ্যমন্ত্রী আগামী ৮ই আগস্ট ঝাড়গ্রামে আসবেন। ওই দিন রাত্রী যাপন করবেন। তার পরের দিন অর্থাৎ ৯ তারিখ আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। এর পরদিন প্রশাসনিক বৈঠক হবে এই জেলায়।







