রাজনীতি

“আমিও যাব….” দীঘার জগন্নাথ মন্দিরের পর মহাকাল মন্দিরে যাবেন বলে জানালেন দিলীপ ঘোষ

শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার প্রাতঃভ্রমনে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ সফরে গিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন বলে খবর। মন্দির নির্মাণ হলে গেলে,সেখানে যাবেন বলে জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। তার কথায় , “আমিও যাব মহাকাল মন্দিরে।”

গত বছরের অক্টোবর মাসে দার্জিলিংয়ের মহাকাল মন্দির থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন , শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকালের মন্দির নির্মাণ হবে। দ্রুতগতিতে কাগজপত্রের কাজ সম্পন্ন করা হয়। আজ বিকেলে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মূখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে দিলীপ ঘোষ জানিয়ে দেন , “মন্দির কে করল, কোন দল করল সেটা কোনও বড় কথা নয়। মানুষ ভালো-খারাপ হতেই পারে। তার সঙ্গে মন্দিরের কোনও সম্পর্ক নেই। মন্দিরে সকলে যেতে পারেন। আমিও যাব মহাকাল মন্দিরে।”

উল্লেখ্য, ২০২৪ সালে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর সেই মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। এরপর তার দলবদলের গুঞ্জন শুরু হয় রাজ্য রাজনীতিতে। বঙ্গবিজেপির একাধিক অনুষ্ঠানেও দেখা যায়নি বিজেপি নেতাকে। অভিমান জমেছিল দিলীপের মনে। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অমিত শাহ খোদ মানভঞ্জন করেন দিলীপের । এরপর থেকে পুরোনো মেজাজে দেখা গিয়েছিল বিজেপি নেতাকে। বঙ্গে ভোটের আবহে দিলীপের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দলবদলের গুঞ্জনকে আরো বাড়িয়ে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.