রাজনীতি

‘একা ভোটে জেতার দম নেই, তাই কংগ্রেস-সিপিএমকে ডাকা’, বিস্ফোরক শুভেন্দু !

নিজস্ব সংবাদদাতা : ‘বাংলায় একা লড়ে ভোটে জেতার ক্ষমতা হারিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেস আর সিপিএমকে সঙ্গে নিতে চাইছেন!’ বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে পশ্চিমবাংলায় একা জিততে পারবেন না, জানেন। তাই কংগ্রেস, সিপিএমকে সঙ্গে নিতে চাইছেন।’

প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখার পরবর্তীতে গেরুয়া দল খানিক হলেও অস্বস্তিতে পড়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনও এই জোটকে তুলনা করছেন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে, তো কখনও তুলনা টেনেছেন জঙ্গি গোষ্ঠী ‘সিমি’র সঙ্গে। গত বৃহস্পতিবার তিনি মন্তব্য রাখেন, ‘ব্যক্তি স্বার্থে কিছু দলকে একত্রিত করে একটি জোট হয়েছে।’

এহেন পরিস্থিতে বিরোধী দলনেতা গতকাল অর্থাৎ শুক্রবার বলেন, ‘কালকে আমি ক্যানিং-এর এমএলএ-কে বলতে দেখছিলাম যে, ক্যানিং-এ বিজয় উৎসব হবে ১৩ তারিখে। আইএসএফ-এর নেতা নৌশাদ সিদ্দিকিও আসবে। এরা বুঝেছে যে, পশ্চিমবাংলায় একা জিততে পারবে না বলে এদেরকে সবাইকে ডাকছে। প্রমাণ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়ার এবং জেতার দম নেই। ফুরিয়ে গেছে সেটা। বিজেপি সেটা কেড়ে নিয়েছে। বিজেপির আতঙ্কেই এসব করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.