রাজনীতি

গোবরডাঙা পৌরসভার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ডেপুটেশান সিপি(আই)এমের

পার্কিং এর নামে রাস্তায় গাড়ি থেকে নেওয়া হচ্ছে অবৈধভাবে টাকা ,বাড়ি বাড়ি পৌঁছায়নি পানীয় জল, এলাকার নিকাশির বেহাল দশা সহ ১১ দফা দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন সিপিএমের।
শিরিশচন্দ্র বিদ্যারত্নের হাত ধরে ১৫৩ (১৮৭০) বছর আগে পথচলা শুরু হয়েছিল গোবরডাঙ্গা পৌরসভার ‌। অথচ এই পুরসভা ঘিরে উঠছে নানা অভিযোগ। নিকাশি থেকে স্বাস্থ্য পরিষেবা ,পুকুর ভরাট থেকে অবৈধ ভাবে গাড়ি থেকে টাকা নেওয়া। এরকম ১১ দফা দাবি নিয়ে সোমবার গোবরডাঙ্গা শহরের পৃথক দুটি জায়গা থেকে সিপিএমের মিছিল শুরু করে পুরসভার সামনে আসে। সেখানে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয় চেয়ারম্যানের কাছে। সিপিএমের গোবরডাঙ্গা হাবরা গ্রামীণ ১ সিপিএমের এরিয়া কমিটি তরফে এই ডেপুটেশন দেওয়া হয়। পুরো সবার বিষয়ে একাধিক অভিযোগ তুলে ধরা হয় তাদের স্মারকলিপিতে এমনটাই জানান সিপিএম নেত্রী স্বপ্না ঘোষ। সরকারি নিয়ম-নীতি মেনেই সমস্ত কাজ করা হচ্ছে কোন অবৈধভাবে টাকা গাড়ি থেকে নেওয়া হচ্ছে না দাবি করেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত। এছাড়া শহরের নিকাশি ব্যবস্থার জন্য অর্থ অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.