খেলাধুলা

খেলোয়াড় হয়ে বাবার স্বপ্ন পূরণ করলেন মহারাষ্ট্রের ১৭ বছরের যুবতী !

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের সাতারার মেয়ে অদিতি স্বামী। জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছেন মহারাষ্ট্রের এই ১৭ বছরের মেয়ে অদিতি। দু’বার বিশ্বচ্যাম্পিয়ান আর্চার আন্দ্রেয়া বেকেরাকে হারিয়ে এই স্বর্ণপদক লাভ করেন তিনি।১৯৩১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার ইতিহাসে ভারত প্রথম এই চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে।ছোটবেলা থেকেই দৌড় ঝাঁপ ও খেলাধুলো তার পছন্দ নয়। তাঁর বাবা গোপীচাঁদ স্বামী পেশায় অঙ্কের শিক্ষক। গোপীচাঁদ স্বামী খেলাধুলো খুব ভালোবাসেন এবং তার সাথে সাথে নিজের মেয়েকে খেলোয়াড় তৈরী করবেন বলে ঠিক করেন। তাই মেয়েকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসেন। কিন্তু কোন খেলার খেলোয়াড় করবেন? সেই ভেবে মেয়েকে বাড়ির কাছের ফুটবল স্টেডিয়ামে নিয়ে যান গোপীচাঁদ স্বামী।

তারপর স্টেডিয়ামে গিয়ে দেখে,ছোট ছোট ছেলে মেয়েরা হুড়োহুড়ি করে ফুটবল খেলছে। কিন্তু অদিতির সেই দিকে মন নেই। তাঁর চোখ যায় স্টেডিয়ামের এক কোণে যেখানে কয়েকটি ছেলে মেয়ে আর্চারি শিখছে। তখন অদিতি ঠিক করে যে সে তিরন্দাজ হবে। লক্ষ্য স্থির করার পর সেই লক্ষ্য ভেদের জন্য শুরু হয় বাবা মেয়ের সংগ্রাম। শেষ মেশ এই সংগ্রামে জয়ী হয় ১৭ বছর বয়সী এই কীশোরি ও তার বাবা। অদিতির তীরন্দাজ হয়ে ওঠার গল্পে অক্লান্ত পরিশ্রম ও না হাল ছাড়া মনোভাব রয়েছে। অদিতির জন্য তার পরিবার গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। মাত্র ১৭ বছর বয়সে নিজের সে নিজের স্বপ্ন পূরণ করেন। সামনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাঁকে। সেই সমস্যার সমাধান তাঁকেই করতে হবে। তার প্রার্থনা,সে বড়ো খেলোয়াড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। তার জন্য সকল দেশবাসীর তরফ থেকে শুভেচ্ছা রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.