নিজস্ব সংবাদদাতা: সামনেই ক্রিকেটের বড়ো বড়ো ইভেন্ট। এশিয়া কাপের পরেই ৫০ ওভারের বিশ্বকাপ খেলবে ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার জন্য আগামী ২ মাস খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছেন ভারতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটার।
সেই তালিকায় নাম রয়েছে বিরাট কোহলিরও। নিজের স্টাইল নিয়ে কতটা নিখুঁত বিরাট কোহলি তা আমাদের খুবই ভালো ভাবে জানা প্রায়ই নতুন হেয়ার কাট করে থাকেন বিরাট। মাঝে মাঝেই নিজের লুকস বদলান। এবার এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এক নতুন লুক এ ধরা দিলেন কিং কোহলি। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে দেখা গিয়েছে পার্লারে চুল কাটছেন কোহলি। নেই ঝুলপি, কানের উপর দিয়ে চুলের রেখা। নয়া লুকে কিং কোহলি ।







