ক্রাইমজেলা

মায়ের খুনের রাজ সাক্ষী মেয়ে! যাবজ্জীবন কারাবাস বাবার

নিজের মাকে কুপিয়ে খুন হয়ে দেখেছিল ছোট্ট শিশুটি। নিজের বাবা খুন করেছিল তার মাকে। ঘর ভেসে গিয়েছিল রক্তে। ঘটনার পর দাদু থানায় অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতেই গেফতার হয় অভিযুক্ত। চলে একটানা টানা তদন্ত। অবশেষে অষ্টম শ্রেণীর পড়ুয়া ওই ছোট্ট মেয়ের সাক্ষীতেই শাস্তি পেলো বাবা

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ৩১ মে। আলিপুরদুয়ারের দলগাঁও বীরপাড়ার বাসিন্দা প্রেমা লোকচান নিজের স্ত্রী তাসামায়া ঘিসিংকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। এরপরই মৃত তাসামায়া ঘিসিং এর বাবা তার জামাইয়ের বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার হয় প্রেমা লোকচান।

আদালতে শুরু হয় শুনানি। দীর্ঘদিন চলে সেই অপরাধের বিচার। ঘটনার সময় থেকে এখনও পর্যন্ত ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তবে এদের মধ্যে সবচেয়ে বড় সাক্ষী ছিল প্রেমা লোকচানের নিজের মেয়ে প্রীতি লোকচান। প্রতিবার প্রীতি আদালতে এসে কাঁদতে কাঁদতে জানায় যে তার বাবা ই তার মা কে খুন করেছে। অবশেষে মেয়ের কথাতেই পাঁচ বছর বাদে প্রেমা লোকচানের সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় তার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.