পহেলগাঁও হামলার বদলা নিতে ভারত পাকিস্তানের ওপর অপরেশন সিঁদুর চালিয়েছিল। যেখানে পাকিস্তানের ৯টি জঙ্গী ঘাটি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেয় ভারত। তারপর থেকেই একের পর এক হামলা চলছে পাকিস্তানের জঙ্গী খতমের উদ্দেশ্যে। উল্টো দিকে পাকিস্তানও চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের নিরীহ প্রাণ নেওয়ার জন্য। কিন্তু প্রতিবারই তাদের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এর মাঝেই কেঁপে উঠল পাকিস্তান। না, ভারতের প্রহারে নয়, বরং ভূমিকম্পের কারণে।
শুক্রবার ঠিক রাত ১টা ৪৪ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তান। চারদিন আগেও ভূমিকম্প হতে দেখা গিয়েছে পাকিস্তানে। তবে আগেরবারের থেকেও শুক্রবারের ভূমিকম্পের ধাক্কা বেশি বলে জানা গিয়েছে। পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভালো কম্পন অনুভব করা হয় গেছে। আফগানিস্তান সীমান্তের দিকে কম্পনস্থল হওয়ায় সীমান্তবর্তী আফগানিস্তানও কেঁপে ওঠে। সূত্রমতে জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.০। কিন্তু ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খোঁজ এখনও মেলেনি।







