নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপের প্রস্তুতি জোর কদমে চলছে। হাতে আর সময় খুবই কম। তার মধ্যেই ঘটে গেলো এক ভয়াবহ দুর্ঘটনা। ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িয়ে পড়ে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুম। বুধবার মাঝ রাতে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুমে আগুন লাগে। যদিও তার কিছুক্ষণ পরেই দুটি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর , বুধবার রাতে ১১: ৫০ মিনিট নাগাদ ইডেন গার্ডেন্সের অ্যাওয়ে দলের ড্রেসিং রুম থেকে ধোঁয়া বের হতে দেখেন সেখানকার কর্মচারীরা। এই ড্রেসিং রুমের ঠিক বাইরের দিকে পুনর্গঠনের কাজ চলছিল। ড্রেসিং রুমে কাঠের ফলস সিলিং এর ভেতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল বলে জানা গিয়েছে মাঠের কর্মচারীদের সূত্রে। খবর পেয়ে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনেন। দমকল বাহিনী সময় মতো এসছে বলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে ইডেন গার্ডেন্সের ড্রেসিং রুম। সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ড্রেসিং রুমের ফলস সিলিং এর কিছু অংশ ভেঙে যায়। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ক্রিকেট বিশ্বকাপে ইডেনে মোট ৫টি ম্যাচ হওয়ার কথা আছে । রয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ও বাংলাদেশর সাথে ম্যাচ। ঠিক তার আগেই এই দুর্ঘটনা।







