বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার লোকসভায় বিস্ফোরক ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিরোধীরা দাবি করেন, প্রথম ৯০ মিনিটের বক্তব্যে মণিপুর নিয়ে মাত্র কিছুক্ষণ কথা বলেছেন তিনি। বিরোধী লোকসভা থেকে ওয়াকআউট করার পরবর্তীতেই নাকি তিনি এই বিষয়ে সুর চড়ান!
রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক ট্যুইট বার্তায় লেখেন, মণিপুর প্রধানমন্ত্রীর উপর চাপ তৈরি করেছে। বিরোধিতার ভয়ে প্রথম ৯০ মিনিট ভাষণে মণিপুর বিষয় এড়িয়ে গেছেন তিনি। বিরোধীদের ওয়াকআউটের পর সুকৌশলে মণিপুর নিয়ে মুখ খুলতে দেখা গেছে তাঁকে। এই ঘটনা থেকে প্রমাণ হয়, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ জিততে চলেছে।
উল্লেখ্য, মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের প্রতি তোপ দেগেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুলের উবাচ, ‘ভারত মাতা সম্পর্কে কী সব ভাষার প্রয়োগ করা হচ্ছে! কারা করছে? না যারা দেশকে তিনভাগে ভাগ করেছিল। দেশ তাদের ভুলে যায়নি। ‘ভারত তেরে টুকরে হোঙ্গে’ স্লোগান যারা দেয়, তাদের সহায়তা করে এরা। কংগ্রেসের ইতিহাস ভারতমাতাকে ছিন্নভিতন্ন করার ইতিহাস।’ চড়ছে রাজনৈতিক পারদ।







