নিজস্ব সংবাদদাতা : ১৪ ই আগষ্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালন করছে রাজ্যের সমস্ত স্কুল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে আলোড়ন ফেলেছে সারা রাজ্যে। কন্যাশ্রী দিবস পালনের সাথে সাথে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা কলেজ স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে একটি বিশেষ শিবিরের আয়োজন করে।
বলাবাহুল্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর এটাও একটা পদক্ষেপ। উচ্চশিক্ষা লাভের জন্য অল্প সুদে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারে ছাত্রছাত্রীরা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারনা দিতে এই শিবির বলে জানা যায় কলেজ সুত্রে। এই শিবিরে উপস্থিত ছিলেন পিংলা কলেজের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের নোডাল অফিসার অধ্যাপক কৃষানু প্রধান সহ কলেজের ছাত্রছাত্রীরা।







