নিজস্ব সংবাদদাতা : গত দুবছর আগে করোনার প্রকোপের ফলে লকডাউন শুরু হয়ে ছিল। তার প্রভাব পড়েছিল দেশ-বিদেশের মানুষের জীবনের সহজ অভ্যাস গুলির উপর।যার ফলে সমাজ থেকে পরিবেশ সব কিছুই পাল্টে গিয়েছিল।লকডাউনের প্রথম প্রকোপটি পড়েছিল বিনোদনের উপর। করোনার সময় প্রাথমিক পর্যায়ে সরকার দ্বারা ধাপে ধাপে বন্ধ করা হয়েছিল মানুষের জমায়েত, যার জেরে বন্ধ করা হয়েছিল সিনেমাহল ও শপিংমলগুলো।
করোনার প্রভাব আটকানোর জন্য বন্ধ করা হয়েছিল সব কিছু। অতিমারী কাটিয়ে, সাধারণ ভাবে জীবনের প্রয়োজনীয় সামগ্রীগুলোকে পাওয়া ছিল স্বপ্নের মতো।সেখানে বিনোদন কেন্দ্রিক স্থাপনগুলির কথা ভেবেও দেখেন নি সাধারণ মানুষের।
প্রতিটি মানুষ প্রাণ রক্ষা করে কেবলমাত্র অফিস,স্কুল, কলেজ টুকুকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু এই পরিস্থিতিতে অথৈ জলে পড়েছিল বিনোদন জগৎ। বন্ধ ছিল শ্যুটিং কাজ থেকে সব কিছু। তবে হাল ছেড়ে দেন নি সিনেমাহলগুলোর মালিকরা। সেই সময় থেকে করা অপেক্ষার অবসান ঘটেছে বর্তমানে। সিনে বিশেষজ্ঞদের মতে,ওটিটি প্লাটফর্মের ফলে মানুষ সিনেমাহলে যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছে।সেই থেকেই শুরু মাঠে টিকে থাকার লড়াই, দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার লড়াই। যার সাফল্য অর্জন করতে কেটে গেছে প্রায় দু’বছর।
সব শেষে আগস্টের ১১ থেকে ১৩ এর মধ্যে সিনেমাহলে দেখা গিয়েছে জনজোয়ার।বর্তমানে প্রেক্ষাগৃহের পর্দাতে চলছে একের পর এক ভালো ছবি। একদিকে রজনীকান্তের জেলার, অন্যদিকে রকি অউর রানি কি প্রেম কহানি। তেমনি চলছে অক্ষয় কুমার অভিনীত OMG 2 সাথে পাল্লা দিয়ে মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত গদর ২। এছাড়াও প্রতিটি স্থানীয় ইন্ডাস্ট্রিতেও একইভাবে মুক্তি পেয়েছি বড় বড় ছবি। যার জন্য অধিকাংশ প্রেক্ষাগৃহ ভরে উঠেছে মানুষের ভিড়ে।এমনই একটা দিনের অপেক্ষায় ছিল গোটা ইন্ডাস্ট্রি সহ প্রেক্ষাগৃহের মালিকেরা।সম্প্রতি একটি রিপোর্টে দেখা গিয়েছে তিন দিনে প্রেক্ষাগৃহে প্রায় ২.১০কোটি দর্শক। কিন্তু এখানেই শেষ নয়, তিন দিনে প্রায় ৩৯০কোটি টাকা আয় করে ভারতের প্রেক্ষাগৃহ। যা ১০বছরে দেখা যায় নি। কিন্তু দর্শক-সিনেমা প্রেমীরা এইদিন প্রমাণ করল যে বড় পর্দার টান এখনো মানুষের মধ্যে থেকে হারিয়ে যায় নি।







