রাজ্য

ফের পুলকার দুর্ঘটনা;ঠাকুরপুকুরের দুর্ঘটনায় আহত পড়ুয়ারা !

নিজস্ব সংবাদদাতা : আজ সাতসকালে ফের ঘটল পুলকার দুর্ঘটনা। ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। সুত্রের খবর,রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে পুলকার উল্টে গেল।গাড়ির ভিতরে থাকা পড়ুয়ারা আহত হয়। স্থানীয়রাই তাদের উদ্ধার করে,তাদের অভিভাবকদের খবর দেন। খবর পেয়ে পড়ুয়াদের নিয়ে যান তাদের অভিভাবকরা।

উল্লেখ্য জেমস লং সরণীর একাংশে রাস্তায় ডিভাইডার লাগানোর কাজ চলছে। দুর্ঘটনাস্থলে পাথর পড়ে ছিল,সেই পড়ে থাকা পাথরে ধাক্কা মারে পুলকারটি। এরপর বেশ কিছুটা এগিয়ে যায় গাড়িটি। তারপর একটি ফাঁকা অংশে প্রথমে আটকে যায়,এর কিছুক্ষণ পরে গাড়িটি উল্টে যায় । স্থানীয়রাই উল্টে যাওয়া গাড়িটি থেকে পড়ুয়াদের উদ্ধার করেন।তবে কারোর তেমন গুরুতর চোট লাগেনি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ গ্রেফতার করেছে পুলকারের চালককে। দুর্ঘটনার কারণ মূলত বেপরোয়া গাড়ির গতি নাকি,খারাপ রাস্তা,সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.