দেশ

এবার সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হবে বন্দে ভারত !

নিজস্ব সংবাদদাতা: বাংলার মুকুটে আসবে আবারও এক নতুন পালক। এবার বন্দে ভারত এক্সপ্রেস ইঞ্জিন তৈরি হবে বাংলার দেশীয় পদ্ধতিতে-এমনটাই দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলের দক্ষিণের বিধায়ক জানিয়েছেন যে চিত্ররঞ্জন রেলইঞ্জিন কারখানা এই ইঞ্জিনটি তৈরি করবেন।অগ্নিমিত্রা বলেছেন যে ইতিমধ্যে এই কারখানায় চারটি বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাত এসেছে। সেমি হাই স্পীডের বন্দে ভারত এক্সপ্রেস সম্পূর্ণ তৈরি করা হবে দেশীয় পদ্ধতিতে। এবার বাংলার নামের সঙ্গে জুড়তে চলেছে বন্দে ভারতের গর্ব।এক বছরে ৪৪৬ টি ইঞ্জিন তৈরির রেকর্ড রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ঝুলিতে।আর সেই কারখানায়, এবার বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হবে।

বৃহস্পতিবার রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা পল। সেখান থেকে বেরিয়ে অগ্নিমিত্রা বলেন,“চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জিএম নতুন এসেছেন। এটা একেবারেই একটা সৌজন্য সাক্ষাৎ। আগের জিএমকে বলেছিলাম চিত্তরঞ্জনের কারখানার যে ঐতিহ্য আছে ,সেখানে যদি আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ দেওয়া যায়। যেমন বন্দে ভারত। অত্যন্ত খুশির খবর, চারটে বন্দে ভারতের লোকোর বরাত সহ ডিজাইনিংও এখানেই হবে।”

ইতিমধ্যে একাধিক বন্দে ভারত ট্রেন, বাংলা পেয়েছে। বন্দে ভারত প্রথম হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চালু করা হয়েছিল। এরপর হাওড়া পুরী বন্দে ভারত ও নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত। সূত্রে খবর,পুজোর আগেই বাংলা আরো দুটি বন্দে ভারত ট্রেন পেতে পারে।একটি হাওড়া-পটনা এবং অন্যটি হাওড়া-রাঁচী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.