বিনোদন

‘গদর ২’ – এর ঝড়ে কুপোকাত শাহরুখের ‘পাঠান’; বক্স অফিসে খানেদের টেক্কা দিচ্ছেন সানি !

নিজস্ব সংবাদদাতা : ফিল্ম সমালোচকদের কাছ থেকে তেমন প্রসংশা না পেলেও দর্শক কিন্তু গদর-২ কে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। এককথায় বলা যেতে পারে সানি দেওলের গদর-২ সুপারহিট থেকে ক্রমাগত ব্লকবাস্টার হওয়ার পথে হাঁটছে এই ছবি। টেক্কা দিচ্ছে শাহরুখের ‘পাঠান’-এর মতো ছবিকেও।

২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর এক প্রেম কথা’। সেই সময় সুপারহিট হয়েছিল এই ছবিটি। তার প্রায় ২২ বছর পরে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘গদর-২’। সেই নস্টালজিয়ার উপর ভর করে আরও একবার ভারতের তারা সিংহ ও পাকিস্তানের সাকিনার প্রেমকাহিনি জায়গা করে নিয়েছে দর্শকের মনে। গত ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনিত ‘গদর-২’। প্রথম সপ্তাহের শেষে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল এই ছবি। দ্বিতীয় শুক্রবারে এসেও সেই ধারা বজায় রাখলো এই ছবি। ৩০০শো কোটির ক্লাবে পা রেখেই খানেদের টপকে গেলেন সানি। বলিউডে এতদিন ৩০০ কোটির ক্লাবে খানেদের একছত্র অধিকার ছিল। দ্বিতীয় শুক্রবারের বক্স অফিস অনুযায়ী এবার শাহরুখ খান, আমির খান ও সলমন খানকেও গোল দিলেন তিনি।

বক্স অফিসে ব্যবসা অনুযায়ী মুক্তির পরে দ্বিতীয় শুক্রবার শাহরুখের ‘পাঠান’ ব্যবসা করেছিল ১৩ কোটি টাকার। আমিরের ‘দঙ্গল’ ও সলমনের ‘বজরঙ্গি ভাইজান’-এর ঝুলিতে এসেছিল যথাক্রমে ১৮ কোটি ও ১২ কোটি ৭৫ লক্ষ টাকা। সেই জায়গায় প্রায় ২০ কোটি টাকা সানির ‘গদর-২’ ব্যবসা করেছে ।

বেশ কয়েক বছর খরার মধ্যেই কাটছিল ভারতীয় ছবির বক্স অফিস,বিশেষ করে বলিউড। চলতি বছরই সেই খরা কাটে শাহরুখের ‘পাঠান’-এর হাত ধরে। তবে তারপরেও পরবর্তী ছবিগুলি তেমন ভালো ব্যবসার মুখ দেখেনি। তাই গদর ২’ ছবির এমন সাফল্যে উৎসাহ বেড়ে গিয়েছে ছবির নির্মাতা ও কলাকুশলীদের। সম্প্রতি এক অনুষ্ঠানে ‘গদর ৩’ ছবির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ছবির পরিচালক অনিল শর্মা ও সানি দেওলকে। তার উত্তরে অনিল শর্মা বলেন, ‘‘একটু অপেক্ষা করুন। সবুরে যে মেওয়া ফলে, তার প্রমাণ তো চোখের সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, তৃতীয় ছবির সম্ভাবনার আশা জিইয়ে রেখেই ইতি টেনেছে ‘গদর ২’। ছবির শেষে ‘টু বি কনটিনিউড’ লেখায় আশাবাদী দর্শক ও অনুরাগীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.