জেলা

খড়গপুরের বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন ! আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল খড়গপুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের মালঞ্চ রোড এলাকায়। দমকল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ একটি বিস্কুট কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কয়েকটি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সকালে আগুন দেখতে পাওয়া যায় ওই বিস্কুট কারখানাটিতে। সেই সময় কারখানার ভিতরে ছিলেন প্রায় ৩০০ কর্মী। আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানা থেকে তাঁরা বাইরে বেরিয়ে যান ।ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্হানীয় বাসিন্দাদের মধ্যে।আশপাশের বাড়ি ছেড়ে তাঁরা বেরিয়ে পড়েন । অগ্নিকাণ্ডের খবর পেয়ে খড়্গপুর থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। এরপর তাঁরা আগুন আয়ত্তে আনার কাজ শুরু করেন।

কারখানার কাছেই রয়েছে একটি পেট্রল পাম্প ও জনবসতিও। তার জেরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঠিক কি কারণে কারখানাটিতে আগুন লাগে সে সম্পর্কে এখনও জানা যায়নি। কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপযুক্ত ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.