অফবিট

জামা থেকে তেলের দাগ তুলতে তুলতে আপনি কি ক্লান্ত হয়ে পড়েন? জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

নিজস্ব সংবাদদাতা: মনে করুন ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে মনে করেছেন। সবাই মিলে সেদিন দুপুরে লাঞ্চ করতে গেলেন একটা রেস্তোরাঁয়। টেবিল ভর্তি খাবার। খেতেই খেতেই বিপত্তি। জামায় লাগলো দাগ। তাও আবার ঝেড়ে ফেলার মতো নয়। একেবারে তেল – ঝোলে মাখামাখি। ব্যাস মাথা গেলো ভড়কে। তারপর যাও বা মনকে বুঝিয়ে – সুঝিয়ে খাবারে কনসেনট্রেট করলেন কিন্তু বেরিয়েই খেয়াল করলেন আপনার নতুন প্যান্টে কোথা থেকে গ্রিসের দাগ লেগেছে। স্বাভাবিক মন তো এবার অস্থির হবেই। কারণ এই দাগ দূর করতে যে কালঘাম ছুটে সেটা তখন আপনার মাথায় বনবন করে ঘুরছে। তবে সেই নিয়ে আর নয় মাথা ব্যাথা। ঘরোয়া কিছু টোটকা জামায় জমে থাকা ওই তেলের দাগকে নিমিষেই উবিয়ে দেবে। সহজ ভাষায় বলতে গেলে আপনি হবেন স্ট্রাগল ফ্রী। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন উপায়ে আপনার জামার দাগ সহজেই উঠে যাবে –

রিমুভারের ব্যাবহার
জামা থেকে তেলের দাগ ওঠাতে বাড়িতে থাকা নেলপলিশ রিমুভার ব্যাবহার করুন। জামায় যেখানে দাগ লেগেছে সেখানে একটু এই রিমুভার ঢেলে দিন। তারপর একটা পরিষ্কার ব্রাশের সাহায্যে ঘষে নিন। কিছুক্ষন অপেক্ষা করে ঠান্ডা জলে ধুয়ে ফেললেই আপনার জামা দাগমুক্ত হয়ে যাবে।

চকের গুঁড়ো
শুধু লিখতে নয় জামাকাপড় থেকে তেলের দাগ তুলতেও চকের ভূমিকা অসামন্য। প্রথমে চকের গুঁড়ো কিছুটা পরিমাণে ওই দাগের উপর দিন। তারপর জল স্প্রে করে আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষলেই দাগ অনেকটা হালকা হবে। তবে সেটা কিন্তু শুকনো জামায় করবেন। ভিজিয়ে নিলে হবে না।

সাবানের ব্যাবহার
এক্ষেত্রে কিন্তু ক্ষারের পরিমাণ বেশি আছে এমন সাবান অধিক কার্যকর। কারণ এই ক্ষার তেলের দাগ খুব সহজেই তুলে দেয়। আপনি কোনো ক্ষার যুক্ত সাবান ওই তেল লাগা জায়গায় মাখিয়ে নিন। তারপর একটু ঘষে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলেই দেখবেন আপনার জামা একদম ঝকঝকে হয়ে গেছে।

ভিনিগার
আপনি হয়তো জানলে অবাক হবেন যে খাবারে ব্যাবহৃত এই ভিনিগার কিন্তু একটা ন্যাচারাল ক্লিনিং উপাদান। দাগের উপর ভিনিগার ঘষে দিয়ে ভালো ভাবে পরিষ্কার জলে ধুয়ে নিন। জামা শুকিয়ে গেলেই দেখবেন আর কোনো দাগ নেই। তবে মাথায় রাখবেন ভিনিগার ব্যাবহার করলে কোনোরকম ডিটারজেন্ট বা সাবান ব্যাবহার করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.