মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক।
গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে ……







