নিজস্ব সংবাদদাতা: আজ শিলিগুড়ি পুরনিগমে মাদার টেরেজার একশো তেরো তম জন্মদিন পালন করা হল।আজ ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা মাদারের জন্মদিনে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান আমাদের দেশে যে যে মনিষী এসে ভারতের মাটিকে অলঙ্কৃত করেছেন তাদের মধ্যে মাদার টেরেজার নাম থাকবে প্রথমের সারিতে। তিনি যেভাবে মানুষের জন্য করে গেছেন এবং মানুষের কাজকে নিজের মত করে করেছেন সেটা ভাবাই যায় না। ছোট ছোট বাচ্চাদের সাথে তিনি একেবারেই শিশু হয়ে যেতেন। তাই আমাদের উচিত তার জন্মদিনে তার করা কিছু ভালো কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তার কথা এবং তার কাজ আমাদের কাছে এক অমুল্য সম্পদ। তাই আজকের দিনটিতে শিলিগুড়ি পুরনিগম এক আলাদা পরিচয় নিয়ে এগিয়ে যাবে। এদিন মাদারের ছবিতে মালা দেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কর্মচারীরাও।
Read Next
November 24, 2026
ভোটের পর গ্রামে ফিরতেই উত্তেজনা! জনতার তাড়া খেয়ে পুকুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য, পায়ে দড়ি বেঁধে টেনে তোলার অভিযোগ
November 23, 2026
বাবা-মা পাশে নেই, কন্যার বিয়ের অভিভাবক উস্থি থানার পুলিশ! মানবিকতার নজির
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
Related Articles
Check Also
Close







