বিনোদন

‘নকশি কাঁথার’ পর এবার ‘কার কাছে কই মনের কথা’; মেকআপ রুম হয়ে ওঠে গল্পের ঝুড়ি !

নিজস্ব সংবাদদাতা: কথায় আছে দুটি মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না। তবে এখন এই সব নিয়ে কেউ তেমন কিছু ভাবে না ।এখনকার নাটক গুলোতে আসছে নতুন গল্পের মোড়। প্রতিদিনের শাশুড়ি ও বৌমার ঝগড়ার বদলে দেখানো হচ্ছে পাড়ার বউদের মধ্যে তৈরি হওয়া বন্ধুত্বকে। কিন্তু এবার প্রশ্ন হলো পর্দার সামনে থাকা বিপাশা, শিমুল, সুচরিতা, প্রতীক্ষারা যেমন বন্ধু, ঠিক একই রকম পর্দার পিছনেও কি ?

সূত্রে খবর, শট হয়ে যাবার পর সকলেই মেকআপ রুমে এসে একসঙ্গে বসে গল্প করে। এখানে সম্পর্কগুলোও সেই ভাবেই তৈরি হয়েছে। নকশি কাঁথা’ সিরিয়ালের পর মালানি এবং স্নেহা চট্টোপাধ্যায় এর মধ্যে এক সুন্দর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার দীর্ঘ দিন পরে ‘কার কাছে কই মনের কথা’ তারা আবার একসঙ্গে অভিনয় করছে। বহু বছরের সম্পর্কের জন্য আবার একসঙ্গে কাজ করতে তাদের বেশ ভালই লাগছে। কিন্তু এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরো বেশ কয়েকজন। বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, কুয়াশা বিশ্বাস, শ্রীতমা ভট্টাচার্য –সহ আরও অনেকে।

সূত্র মারফত খবর, অভিনেত্রীরা তাদের জীবনের সমস্ত সমস্যার সম্পর্কে এই মেকআপ রুমে বসেই গল্প করেন। এমন কোন বিষয় বাদ পড়ে না, যা এখানে আলোচনা করা হয় না। মানালি বলেছেন,তাদের যদি আলাদা করে কোন রুম দেওয়া হয় তাহলেও তারা একসঙ্গেই থাকে।টালিগঞ্জের স্টুডিয়োয় মানালিদের মেকআপ ঘরে রয়েছে একটা চেয়ার, আয়না। একটা ছোট্ট সোফা। আর একটি বাথরুম। সেই ঘরেই তিন থেকে চার জন অনেক সময় পাঁচ জনও টানা ১৪ ঘণ্টা কাটান। কিন্তু কখনও কষ্ট হয় না তাঁদের।এই সব কথা শেষ করেই আবার হইহই করে শট দিতে চলে গেলেন সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.