জেলা

ঝুলনে স্থান পেলো বাংলার চিত্র-কলা

নিজস্ব সংবাদদাতা :-পূর্ব বর্ধমান জেলার,আউশগ্রামের ‘বেলাড়ি গ্রামীণ পাঠাগার’ এবার মানুষ ঝুলন যাত্রায় তুলে ধরেছে বাংলার চিত্রকলাকে। তাদের এবারের বিষয় ‘মাটির সুবাস’। ছ’দিনের ঝুলন যাত্রায় সাজো সাজো রব। উদ্যোক্তারা জানান, এবার ঝুলন যাত্রার মূল মন্ডপটি মাটি, খড় ও চটের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে বাংলার কুঁড়ে ঘরের আদলে। সেই মন্ডপে বাংলার আলপনা, যামিনী রায়ের বিভিন্ন চিত্রকলা সহ দেশীয় বিভিন্ন হস্তশিল্পকে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রকল্প জীবন্ত মডেলের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন দশকের বেশি সময় ধরে চলছে এই ঝুলন যাত্রা। এটিই ওই এলাকার প্রধান লোক উৎসবে পরিণত হয়েছে বর্তমানে। মানুষ ঝুলন দেখতে বহু দূর-দূরান্ত থেকে আসেন। ঝুলন উপলক্ষে জমজমাট মেলাও বসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.