জলপাইগুড়ি, সায়ন সেন:– করলা ব্রিজের ওপর পরে আছে ব্যাগ , গলার মাফলারে জড়িয়ে নিচে ঝুলছে নিথর দেহ। ঘটনাস্থলে তদন্তে পুলিশ, ভোর হতেই চঞ্চল্য জলপাইগুড়িতে।
বুধবার ভোর হতেই জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন করলা সেতুতে একটি ব্যাগ পরে থাকতে দেখেন পথচলতি মানুষজন l এর পরেই লক্ষ্য করেন সেতুর রেলিং এর সঙ্গে বাধা একটি গলার মাফলার, নিচে তাকাতেই চমকে ওঠেন অনেকেই l মাফলারের ফাঁসে ঝুলছে এক যুবক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ। তবে মৃত যুবকের পরিচয় জানা যায়নি।
ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক কে দেখে বহিরাগত মনে হচ্ছে।







