নিজস্ব সংবাদদাতা: মোবাইল এবং ট্যাবের যুগে একেবারেই বিক্রি নেই রাখির। আজকে রাখির দোকানে গিয়ে দেখা গেল গালে হাত দিয়ে বসে আছেন রাখি বিক্রেতারা। জানালেন এবারে একেবারেই বিক্রি নেই রাখির।
কেন বিক্রি নেই রাখির? এক বিক্রেতা জানালেন মানুষ এখন আধুনিক হয়ে গেছেন। অনেকেই রাখিকে আগের মত আর গুরুত্ব দিতে চান না। এখন অনেকেই কাজের কারনে বাইরে থাকেন তাই অনেকটাই ফিকে হয়ে গেছে বলে জানান তারা।
শিলিগুড়ির বিধান মার্কেটে রাখির বিক্রি একেবারেই কমে গেছে। দোকানদারেরা জানিয়েছেন কিসের জন্য বুঝতে পারা যাচ্ছে না তবে একেবারেই বিক্রি নেই রাখির। যেখানে অন্যান্যবারে অনেক বিক্রি হয় রাখির, সেখানে এইবছর একদম বিক্রি নেই। এই বাজার নিয়ে আমাদের অনেক আশা ছিল। কিন্তুু আমরা হতাশ। কি আর করা যাবে সামনের বছরের দিকে তাকিয়ে থাকলাম, জানান এক রাখি বিক্রেতা।







