নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে এক সপ্তাহ কাটিয়ে ফেলেছে চন্দ্রযান-৩। পৃথিবীর উপগ্রহের মাটিতে ইসরোর রোভার প্রজ্ঞান গুটি গুটি পায়ে ছ’দিন কাটিয়ে ফেলেছে। চাঁদের দক্ষিণ দিকের যে অংশে চন্দ্রযান ৩ ল্যান্ড করেছে। তা আজ পর্যন্ত কোন দেশের বিজ্ঞানীরা করতে পারেনি। যার ফলে ওই অংশের তথ্য অজানা রয়েছে। প্রজ্ঞান সেই গুরুত্বপূর্ণ তথ্য গুলোই চাঁদ থেকে পৃথিবীতে পাঠাচ্ছে।
ইসরোর তরফ থেকে টুইটারের মাধ্যমে প্রতিদিনই চাঁদের কোনা না কোনো নতুন তথ্য জানানো হচ্ছে। যা থেকে জানা যাচ্ছে যে প্রজ্ঞান চাঁদে কি কি কাজ করছে।
গত ২৩ শে আগস্ট পাখির পালকের মতো চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করেছিল। যা এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। অবতরণের কয়েক ঘন্টা পর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে, প্রজ্ঞান। এটি ছ’চাকার একটি ছোট রোভার, যার গতিবেগ সেকেন্ডে এক সেন্টিমিটার মাত্র। চাঁদের এবড়োখেবড়ো মাটিতে এই গতিতেই বাজিমাত করছে ইসরো।
২৪ অগস্ট, বৃহস্পতিবার সকালে রোভারের অবতরণের কথা টুইটে জানায় ইসরো। রোভারটির চাকায় এক দিকে অশোকস্তম্ভ এবং অন্য দিকে ইসরোর লোগো খোদাই করা রয়েছে। এই চিহ্নগুলি চাঁদের বুকে আঁকা রয়েছে। ইলসা, চ্যাস্টে, রম্ভা এবং অ্যারের কৌশলে প্রতিনিয়ত চাঁদের পরিবেশ সম্পর্কে জানতে পারছেন ইসরোর বিজ্ঞানীরা।
শুক্রবার, ২৫ অগস্ট রোভার প্রজ্ঞানের গতিবিধির একটি ভিডিয়ো টুইট করে ইসরো। দেখা যায় ল্যান্ডার থেকে বেরিয়ে ধীর গতিতে কী ভাবে এগিয়ে চলেছে রোভারটি। তার চাকার দাগ পড়ছে চাঁদের মাটিতে। ওই দিনই সন্ধ্যায় আরও একটি টুইটে ইসরো জানায়, চাঁদে আট মিটার পথ অতিক্রম করেছে প্রজ্ঞান।
শনিবার ইসরো টুইট করে জানায়, চন্দ্রযান-৩ অভিযানের মূল যে তিনটি লক্ষ্য ছিল, তার মধ্যে দু’টি পূরণ করা হয়ে গিয়েছে। অর্থাৎ, চাঁদের মাটিতে সফল ভাবে ল্যান্ডারের অবতরণ এবং রোভারকে ওই জমিতে চলাফেরা করানো— এই দুই-ই করে দেখিয়েছে ইসরো। অভিযানের তৃতীয় উদ্দেশ্য ছিল, চাঁদের মাটিতে অনুসন্ধান। সেই কাজ চলছে বলে জানায় ইসরো।
২৭ অগস্ট ইসরো জানায়, চাঁদের মাটির উষ্ণতা পরিমাপ করে সেই তথ্য পৃথিবীকে জানিয়েছে প্রজ্ঞান। সেখানে দেখা গিয়েছে, চাঁদের মাটির গভীরে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি। সোমবার ইসরো প্রজ্ঞানকে নিয়ে নতুন তথ্য দেয়। চাঁদের মাটিতে চার মিটার চওড়া একটি গর্তের মুখোমুখি হয়েছিল রোভারটি।







