রাজ্য

মুদিখানা দোকান থেকে উদ্ধার অবৈধ বাজি !

নিজস্ব সংবাদদাতা :-দত্ত পুকুর কাণ্ডের ঘটনার পরই নড়ে চড়ে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে শুরু হয়েছে বিভিন্ন থানা এলাকায় তল্লাশি।সেই তল্লাশি চালাতে গিয়ে প্রচুর বাজি অবৈধভাবে মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ। রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল জানিয়েছেন, বুধবার অর্থাৎ তিরিশে আগস্ট সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে রায়না বাসস্ট্যান্ড এলাকায় একটি মুদিখানা দোকানে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে মজুত থাকা অবৈধ বাজি। মুদিখানা দোকানে থাকা অবৈধ সমস্ত বাজি সিজড করা হয়। অবৈধ বাজি মজুত রাখার অভিযোগে দোকান মালিককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দোকান মালিকের নাম গোবিন্দ গড়াই,বয়স ৪৮ বছর। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রায়না থানা তরফে। ধৃত গোবিন্দ গড়াই কে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠায় রায়না থানার পুলিশ।রায়না থানার পক্ষ থেকে জানান হয় অবৈধ ভাবে মজুত রাখা বাজির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চালনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.