জেলা

“এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব… ওর বাবার ক্ষমতা থাকলে আমার মোকাবিলা করুক ” , পুলিশকে হুশিয়ারি হুমায়ূনের

তৃণমূল থেকে বেরিয়ে, নতুন দল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। তারপর থেকেই নানান বিতর্কেও জড়িয়েছেন তিনি । আর এবার ভয়ংকর অভিযোগ তার বিরুদ্ধে! পুলিশের হাত মুচড়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন হুমায়ূন ?

প্রসঙ্গত , সদ্যই বিধায়কের মেয়ের শশুরবাড়ি থেকে ১০ কোটি ৭৩ লক্ষ ৭৫ হাজারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ । ওই পরিবারের বিরুদ্ধে , একাধিক মাদক মামলাও রয়েছে । কিন্তু হুমায়ূন কবীর দাবী করেছেন যে , তার মেয়ে এবং তার শশুরবাড়ির পরিবারকে পুলিশ ফাঁসাচ্ছে। হুমায়ূন সাফ হুশিয়ারি দিয়েছেন , “এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব…।”

হুমায়ূন কবীর বলেন , “বহরমপুরে ১৪ তারিখ বেলা এগারোটা থেকে ১টা পর্যন্ত এসপিকে রাস্তায় ঘিরে রাখব। দিল্লি আর কলকাতায় মুভ করব। এরা যোগসাজশ করেছে সেটা প্রমাণ। আমার বেয়ান, জামাই, মেয়েকে ফাঁসিয়েছে। লালগোলার ওসি অতনু দাস, এসডিপিও, হেনস্থা করেছে। এসপি মুর্শিদাবাদ ও ওসি লালগোলার হাত মুচড়ে দেব…।১৪ তারিখ ওর বাবার ক্ষমতা থাকলে আমার মোকাবিলা করুক।”

উল্লেখ্য , ২০২৫ সালের মার্চ মাসে , হুমায়ূনের মেয়ের শ্বশুর এবং তার ভাইয়ের নাম জড়িয়েছিল একটি মাদক মামলায় । এই মামলায় , তাদের বিরুদ্ধে , অভিযোগ ওঠার পরেই , পুলিশ , সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ পেয়ে সক্রিয় হয়। আর তারপর , গত সোমবার পুলিশ মোতায়েন থাকতে দেখা যায় , হুমায়ূনের মেয়ের শশুরবাড়ির সামনে। এই ঘটনায় , যারা মাদক ব্যবসায় যুক্ত ও মাদক ব্যবসার টাকা অন্যত্র জমা রেখেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে , বলে জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার। আর এবার হুমায়ূন সেই পুলিশ সুপারকেই হুশিয়ারি দিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.