জেলা

ছড়িয়ে রয়েছে সোনা, ভয়াবহ বিস্ফোরণের কবলে বারাসাতের সোনার দোকান

রাতের বেলা হটাৎই বিস্ফোরণ। তীব্র শব্দে আপত্তিকর পরিবেশের সৃষ্টি এলাকায়। স্থানীয়রা শব্দের উৎস খুঁজতেই বয়ে যায় শিহরণের স্রোত। বীভৎস আগুনে জ্বলছে সোনার কারখানা। চারিদিকে ছড়িয়ে সোনার জিনিসপত্র।
আচমকা সোনা তৈরীর কারখানায় বিস্ফোরণ হয় বারাসতের গোবিন্দ ব্যারাকে। ওই বিস্ফোরণের কবলে আহত তিন শ্রমিক। আহত শ্রমিকের মধ্যে ছিল এক নাবালক। তাড়াতাড়ি উদ্ধার করা হয় আহতদের তারপরই ভর্তি করা হয় বারাসাত মেডিকেল কলেজের। সূত্রের খবর, আহতের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে বুধবার রাতে হরিতলার অঞ্চলে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বারাসত শহরের হরিতলা অঞ্চলে রয়েছে একাধিক বড় বড় সোনার দোকান। নিত্যদিনের মত দোকানগুলিতে ছিল মানুষের ভিড়। বুধবার রাতেও চলছিল কাজ। ওই সময়ই আচমকা একটি দোকানে ছোট এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ হয়‌। সেই বিস্ফোরণেই আহত হয় শ্রমিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.