নিজস্ব সংবাদদাতা : শুক্রবার কলকাতার ভবানীপুরে ভেঙে পড়ল একটি বিপজ্জনক বাড়ি। যে বাড়িতেই সত্যজিৎ রায় ‘সোনার কেল্লা’য় মুকুলের বাড়ির শুটিং করেছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকেই আগেই এই বাড়িটিকে বিপজ্জনক হিসাবে ঘোষণা করা হয়েছিল। সূত্রের খবর,শনিবার ভোরে হঠাত্ই ভেঙে পড়ে বাড়িটি।তখন ওই বাড়িতে মাত্র একজনই ছিলেন।তাঁকে অবশ্য উদ্ধার করা হয়েছে।
কলকাতার ভবানীপুরের পদ্মপুকুর রোডের এই বাড়িটিতেই যেহেতু সত্যজিত্ রায়ের সোনার কেল্লার সিনেমার কিছু অংশের শ্যুটিং হয়েছিল। সেহেতু বহু স্মৃতিবিজড়িত এই বাড়িটি ভেঙে পড়ায় মন খারাপ এলাকাবাসীর। বিখ্যাত পরিচালক সত্যজিত্ রায় মুকুলের দ্বিতীয় বাড়ি হিসাবে এখানেই শ্যুটিং করেছিলেন।আচমকা বাড়িটি ভেঙে পড়ে বলে এলকাবাসীর মত। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু। পৌঁছয় পুলিশও।
জানা গিয়েছে, ওই বাড়িতে একটি মাত্র পরিবার থাকে। তবে যে অংশটি ভেঙে পড়েছে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।







