অফবিট

ক্যান্সারের ঝুঁকি কমাতে বাড়িতে আনুন এই ফল

নিজস্ব সংবাদদাতা : চরিত্রগত দিক দিয়ে কোভিড ১৯এর সঙ্গে এর মিল থাকলেও রোগটি একবারেই ছোঁয়াছে নয়। রুপোলি পর্দার নায়ক থেকে খেলোয়াড়, কিংবা রাজনৈতিক কোন ব্যক্তি সবাই হার মেনেছে কর্কট রোগের কাছে। এমনকি প্রযুক্তিকে হাতের মুঠোয় রাখা স্টিভ জোবসও হার মেনেছে এই রোগের কাছে। আজও লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এই মারনব্যাধির। কিন্তু আমাদের হাতের কাছে এমন কিছু ফল রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম।

ডালিমের উপকারিতা এককথায় বলে শেষ করা যাবে না। ডালিমে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ,পটাশিয়াম, জিংক, ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রনের মত উপাদান।এছাড়াও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে ডালিম ক্যান্সার কমাতে সহায়তা করে।

ক্যান্সার প্রতিরোধী: ডালিম ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। বিশেষ করে স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডালিম। ২০১১ সালে ইসরায়েল মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র বলছে, স্তন ক্যান্সারের কোষের মৃত্যু ঘটাতে পারে ডালিম।

এছাড়াও ডালিম আমাদের শরীরে অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। যেমন ডায়াবেটিস কমায়,হজমশক্তি বাড়ায়,রক্তে হিমোগ্লোবিন বাড়ায়,হৃদরোগের ঝুঁকি কমায় ,স্মৃতিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ও বাড়িয়ে তোলে। এমনকি ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে ও ডালিম অপরিহার্য

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.