অফবিট

এই গুলো মেনে চললে মুক্তি পেতে পারেন, অনিয়মিত পিরিয়ড এবং যন্ত্রণা থেকে

নিজস্ব সংবাদদাতা : নারীরা একটি নির্দিষ্ট বয়সে আসলে তাদের শরীরে কিছু পরিবর্তন ঘটে তার মধ্যে একটি হলো ঋতুস্রাব। এটি একটি স্বাভাবিক ঘটনা। কিছু কিছু মেয়েরা আছে যারা অনিয়মিত ঋতুস্রাবের যন্ত্রণায় ভোগেন যার ফলে দেখা দেয় কিছু শারীরিক সমস্যা। এই শারীরিক সমস্যা অন্যতম সমস্যা হল বন্ধ্যাত্ব বা সন্তান জন্ম দেয়ার ক্ষমতা না থাকা।
ঋতুস্রাবের আগে ও পরে বেশ কিছু সমস্যা দেখা যায় নারীদের শরীরে। পেটে ও কোমরে ব্যাথা এর মধ্যে একটি অন্যতম সমস্যা। এই ব্যথা আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং বমি বমি ভাব দেখা যায়। ঠিকমতো খাওয়া-দাওয়া না করার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। ঋতুস্রাব এর আগে ও পরে শরীরে হরমোন সংক্রান্ত পরিবর্তন হয়।

পিরিয়ড অনিয়মিত হলে খাবারের প্রতি লক্ষ্য দিতে হবে। এই সময় পুষ্টিকর খাবার দাবার খাওয়া উচিত ,অতিরিক্ত ঝাল তেল মশলা খাওয়া উচিত না। নিয়মিত শরীরচর্চা করে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।৩তবে কিছু ঘরোয়া টোটকা আছে যা ব্যবহার করলে আপনি অনেক আরাম পাবেন। সেইসব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

১) হলুদ-
অ্যান্টিসেপ্টিক বা পেটের সমস্যা ছাড়াও পিরিয়ডের ফ্লো স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে হলুদ। হলুদ হরমোনের ভারসাম্য বজায় রাখে। এর পাশাপাশি পিরিয়ড হওয়া যন্ত্রণার থেকে মুক্তি দেয়। প্রতিদিন এক গ্লাস দুধে হলুদ ও মধু মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায়।

২) আদা –
আদতেও নানান ধরনের উপকারী উপাদান আছে। এক টুকরো আদা ভালো করে ৫-৭ মিনিট জলে সেদ্ধ করে মধুর সাথে মিশিয়ে রোজ দুপুরে খাবার পরে খেলে স্রাবের চক্র স্বাভাবিক থাকে।

৩) জিরা-
নানান ধরনের উপকারী উপাদান থাকে জিরাতে। জিরা ভেজানো জল খেলে ঋতুস্রাব স্বাভাবিক হয়। এক কাপ জলে দু চামচ জিরা সারারাত ভিজিয়ে রেখে দিয়ে তা সকালে খেলে উপকার পাওয়া যায়।

৪) দারুচিনি-
গরম দুধে দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেলে পিরিয়ডের ফ্লো স্বাভাবিক থাকে। এবং ব্যথা কমাতে বিশেষ ভাবে সহায়তা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.