রাজনীতি

কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি – মামলায় সিবিআই কে ভৎর্সনা করলেন আলিপুর আদালত !

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দূর্নীতি কান্ডে ধৃত কুন্তল ঘোষের বিতর্কিত চিঠি-মামলায় সিবিআইকে ভর্ত্‍সনা করল আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সিবিআই এক্ষেত্রে আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে, যা কখনোই কাম্য নয় বলেছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এর আগে এই মামলায় যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারক।

সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনারকে এই নির্দেশ দিয়েছিলেন বিচারক। তা সত্ত্বেও জিজ্ঞাসাবাদের ব্যাপারে সিবিআই কোনও উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার।

প্রসঙ্গত, একটি চিঠিতেই শোরগোল ফেলে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ।সূত্রের খবর ‘ কুন্তল চিঠি নিজে লিখেছে, নাকি তাঁকে দিয়ে লেখানো হয়েছে?শহিদ মিনারে অভিষেকের দাবির পরের দিনই কীভাবে একই কথা কুন্তলের?’, জেরায় সেকথাই জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা।আদালতে দেওয়া চিঠিতে তিনি দাবি করেছিলেন বিশেষ কয়েকটি নাম বলতে তাঁকে চাপ দিচ্ছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। সেই চিঠির জল গড়ায় বহু দূর। এবার সেই চিঠিরই তদন্তের নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশ ও সিবিআই-এর উচ্চপদস্থ দুই কর্তাকে। আলিপুর বিশেষ আদালতের নির্দেশ, ওই চিঠির তদন্ত করবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.