জেলা

” দিদিমণি আসেন পড়াশোনা না করিয়ে চলে যান” ! শিক্ষক দিবসের দিনেই একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর !

নিজস্ব সংবাদদাতা : ৫ই সেপ্টেম্বর ঘটা করে পালিত গলো শিক্ষক দিবস। আর এই দিনেই শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের ৫৮ নম্বর আইসিডিএস কেন্দ্রে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অপরিচ্ছন্ন হয়ে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর।

পাশাপাশি গর্ভবতী মহিলা কিংবা অঙ্গনারী কেন্দ্রে ছাত্রছাত্রী নিয়মিত খাবার দেওয়া হয় না কাউকেই। দিদিমণিরা আসেন, আর চলে যান, হয়না কোন পড়াশোনা। দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার মধ্য দিয়ে চলে আসছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা।

তাই এদিন বাধ্য হয়েই এই অঙ্গনারী কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাদের দাবি অবিলম্বে অঙ্গনারী কেন্দ্র যে সরকারি পরিষেবা রয়েছে সেই পরিষেবা যাতে সাধারণ ছাত্র-ছাত্রীরা পায় তার সুব্যবস্থা করুক প্রশাসন।
কারন এলাকার বহু ছেলেমেয়ে এই কেন্দ্রে পড়াশুনা করার জন্য আসে, এলাকায় এমন অপরিচ্ছন্ন ভাবে থাকলে এই কেন্দ্রে আসা ছাত্র ছাত্রীরা বিভিন্ন ভাবে শারীরিক অসুস্থও হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.