রাজ্য

কসবার স্কুলে ছাত্রের রহস্য মৃত্যু

গতকাল কসবার স্কুলের ৫ তলার ছাদ থেকে পড়ে দশম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু হয়। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছিল, প্রজেক্ট জমা দিতে না পারায় তাকে মানসিক চাপ দেওয়া হয়েছিল। ঘটনাটি ঘটেছিল দুপুর দুটো নাগাদ কসবা থানার অন্তর্গত রথতলার সিলভার পয়েন্ট হাই স্কুলে। পুলিশ সূত্রের খবর, ছাত্রের নাম শেখ শান। কসবার এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল সে।

এই ঘটনায় কসবার সেই স্কুলে এলেন শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বলাবাহুল্য, আজ শিক্ষক দিবস,
শিক্ষক দিবসের জন্য ১০০ টাকা জমা দিয়েছিল স্কুলে মৃত পড়ুয়া। তবে শিক্ষক দিবসের আগেই শিক্ষকরা তাকে মেরে ফেললো এমনটাই বাড়ির লোকের বক্তব্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছে মৃত পড়ুয়ার বাড়ীর লোকজন।

পাশাপাশি জয়িতা এবং মৌসুমী এই দুজন শিক্ষিকার নাম নিয়ে বোসপুকুরে ওই মৃত ছাত্রের বাড়ির সামনে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী সহ পরিজনেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.