Uncategorized

পুজোর আগেই ফুটবল প্রেমিদের জন্য বড়ো উৎসব কলকাতার মাটিতে পা রাখতে চলছেন কিংবদন্তি খেলোয়াড় রোনাল্দিনহো গাউচো!!

এক আর্জেন্টাইন বিশ্বজয়ী হয়ে কলকাতার মন জয় করে গেছেন। এবার সময় এক ব্রাজিলীয় তারকার। সব ঠিক গেলে পরের মাসেই কলকাতার মাটিতে পা রাখতে চলেছেন ব্রাজিলীয়ান তারকা রোনাল্দিনহো গাউচো। জুলাইয়ের শেষের দিকে আড়াই দিনের জন্য কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনা দলের এমিলিয়ানো মার্টিনেজ। ওই আড়াই দিনের প্রতি মূহুর্তেই উপভোগ করেন ফুটবল প্রেমিরা। যার হাত ধরে মার্টিনেজ কলকাতা ভ্রমণে এসেছিলেন সেই ব্যক্তি আবার রোনান্ডিনহোকে আনার উদ্যোগ নিচ্ছেন। যদি সব ঠিক থাকে তাহলে আগামী ৩-৫ অক্টোবর কলকাতায় আসতে পারে রোনাল্দিনহো গাউচো।

রোনাল্দিনহোর পায়ের জাদু একটা সময় কাঁপিয়েছে গোটা ফুটবল বিশ্বকে। ব্রাজিলের এক অন্যতম খেলোয়াড় ও বার্সেলোনার জার্সি গায়ে নিয়েও অনেক ড্রিবলিং দেখান গাউচো। FIFA র সেরা ফুটবলারের শিরোপা ও আছে তার নামে। রোনাল্দিনহো গাউচো সর্বকালের সেরা ফুটবলার ছিলেন এবং থাকবেন। তিনি ভারতের সপ্নের শহর কলকাতায় এলে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়বে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.