হাতে আর কিছু দিন বাকি। তারপরেই বেজে উঠবে ঢাকের আওয়াজ। এরই মধ্যে জোরকদমে চলছে মহালয়ার শুটিং পর্ব। এবার সামনে এলো মহিষাসুরমর্দিনী রূপে কোয়েল। এবার স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানে কোয়েল অভিনয় করছে মা দুর্গার অংশটি। অপরূপ এবং অসাধারণ সুন্দর লাগছে তাকে মাতৃরূপে। মাথা ভর্তি লাল রঙের সিঁদুর, পরনে লাল বেনারসি এবং অলংকার। খোলা চুলে তাকে লাগছে এক অন্যরকম। তার দিক থেকে চোখ সরাতে পারছে না তার অনুগামীরা।
সূত্রে খবর, স্টার জলসা চ্যানেলে আবারো দেখা যাবে কোয়েলকে মাতৃরূপে। এর আগের বারও যখন জানা গিয়েছিল কোয়েল মা দুর্গা হবে তখন নেট দুনিয়াতে ট্রোলিং এর শেষ ছিল না। কেউ কেউ তার বয়স নিয়েও কুমন্তব্য করেছিল। কিন্তু এই সব কিছুকে একদম চুপ করিয়ে দিয়েছিল তার মাতৃময়ী রূপ।
অন্যদিকে জি বাংলা তে মাতৃরূপে দেখা যাবে জগদ্ধাত্রী সিরিয়ালের প্রধান চরিত্র জগদ্ধাত্রী তথা অঙ্কিতাকে। অঙ্কিতার এই রূপও অসাধারণ সুন্দর। সব মিলিয়ে এইবারের মহালয়াটা হয়ে উঠবে জমজমাট। কিন্তু এবার শুধু দেখার যে, কোন চ্যানেলে সবথেকে বেশি পরিমাণে মহালয়া দেখা হবে। মহালয়ার এই লড়াইয়ে আসলে কে জিতবে? স্টার জলসা নাকি জি বাংলা ? তা ক্রমশ প্রকাশ্য।







