নিজস্ব সংবাদদাতা : বালুরঘাটে পি এইচ ই অফিসে বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার বিকেলে এই আগুন লাগার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় হতাহতের খবর না থাকলেও বেশ কয়েকজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
বালুরঘাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পি এইচ ই অফিস। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। এসেছে বিশাল পুলিশ বাহিনী।
কিভাবে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয়। তবে যারা অফিসের কর্মী ছিলেন তারা সকলেই নিরাপদে বাইরে বেরিয়ে এসেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা যায়। কিভাবে আগুন লাগল তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলে এসেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বর্তমানে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইলেকট্রিক সমস্যা থেকেই আগুনের সুত্রপাত বলে এমনটাই সূত্রের খবর ।







