সোমবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য শাসক দল। সেই বঞ্চনার প্রতিবাদে আজ দুপুর বারোটা থেকে রেড রোডে আম্বদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহে ওড়িশা সফরে যাওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের বঞ্চনা ও বকেয়া আদায়ের দাবিতে তিনি ২৯ মার্চ থেকে ধর্নায় বসবেন তিনি।
অন্যদিকে, শহিদ মিনার চত্বরে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে। আদালতের নির্দেশ মেনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সভাস্থল। বেলা ২টোয় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার পাল্টা বঙ্গ বিজেপির আজকের শ্যামবাজারের কর্মসূচি আসলে শাসকদলকে চাপে রাখার কৌশল। একাধারে তৃণমূল সুপ্রিমোর ধর্না, অন্যদিকে, অভিষেকের জনসভা এবং তার পাল্টা শুভেন্দু- সুকান্ত- দিলীপদের নেতৃত্বে বঙ্গ বিজেপির আন্দোলন কর্মসূচির, আজ সরগরম রাজনীতি।







