বাংলাদেশে প্রথমবার অভিনয় করতে গিয়ে আলোচনার শিরোনামে থেকে, কলকাতায় ফিরে আসেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। কিন্তু যে বিষয়টি আলোচনা শিরোনামে ছিল সেটি হল বাংলাদেশের নায়ক জায়েদ খানের সাথে সায়ন্তিকা হোটেলে চার ঘন্টা কাটিয়েছিলেন। যার উত্তরে অভিনেত্রী বলেন বাংলাদেশের সিনেমা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হন তিনি। এমনকি তিনি প্রযোজক মনিরুল ইসলামের ওপর ও অভিযোগ আনেন। তিনি আরও বলেন, প্রযোজকের অপেশাদারি আচারণের ফলে তাকে শুটিং ছেড়ে কলকাতায় ফেরত আসতে হয়েছে।
অভিনেত্রী সায়ন্তিকা বলেন, ‘ছায়াবাজ’ সিনেমার কাজ কোন রকম পরিকল্পনা ছাড়াই শুরু হয়েছিল। তারপরেই তিনি জায়েদ খানের সঙ্গে হোটেলের থাকার বিষয়ে কথা বলেন,’ এই বিষয়ের আসল কারণটি কি সেটা একমাত্র আমি জানি। তাই কে কি ভাবছে তা নিয়ে আমি কিছু বলতে চাই না। এছাড়া নায়ক – নায়িকা ঘন্টার পর ঘন্টা হোটেলে বসে থাকতেই পারে এই নিয়ে এত প্রশ্ন কেন ? ‘
হোটেলের সময় কাটানোর বিষয় নিয়ে সায়ন্তিকার আগে মুখ খোলেন বাংলাদেশী অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, সায়ন্তিকা ডেইলি বেসিসে কাজ করেন। নৃত্য পরিচালক মাইকেল আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য এবং লাঞ্চ করার জন্য এক ঘন্টা দেন। কিন্তু হোটেলে ড্রেস চেঞ্জ করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আমাদের এত দেরি হয়। প্রযোজকের হোটেলের বিল পাঠিয়ে দেবার কথা ছিল। সেটা করা হয়নি । তার জন্য আমাদের হোটেলে চার ঘন্টা ফেঁসে থাকতে হয়েছিল।







