‘আলো ছায়া’র পর এবার ‘জল থই থই ভালোবাসা’, সিরিয়ালে বাস্তবের হবু দম্পতি অর্ণব-ইপ্সিতাকে আবারও দেওর-বৌদি হিসাবেই দেখা যাবে। বাংলার ‘আলো ছায়া’ সিরিয়ালের সেট থেকে অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ইপ্সিতা মুখোপাধ্যায়ের প্রেম কাহিনী শুরু হয়।
বছর খানেক প্রেম করার পর ২০২২ সালের জানুয়ারিতে আইনিভাবে তারা বিয়ে করেন। কিন্তু পরে তাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও, সেগুলি ভুলে গিয়ে তারা আবারও কাছাকাছি এসেছে।
কিন্তু আবারও দুর্ভাগ্যবশত দেওর-বৌদি হিসাবেই স্ক্রিনে দেখা যাবে অর্ণব-ইপ্সিতাকে। সোমবার থেকেই স্টার জলসায় ‘জল থই থই ভালবাসা’ নামে নতুন ধারাবাহিকতা শুরু হচ্ছে। এই সিরিয়ালের হাত ধরে অপরাজিত আঢ্য ছোটপর্দায় ফিরছেন।তিনি চন্দন সেনের সঙ্গে কাজ করছেন। এই সিরিয়ালে অপরাজিতা অর্থাত্ কোজাগরী বসুর তিন সন্তান। বড় ছেলের চরিত্রে দেবত্তম সাহাকে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকছেন অভিনেত্রী ইপ্সিতা। আর ছোট ছেলে অর্ণব, সুতরাং তাঁর বড় বৌদির চরিত্রে ইপ্সিতা অভিনয় করছেন।এই বিষয়টি নিয়ে,তিনি নিজেই জানিয়েছেন।
এর আগে শেষ স্টার জলসারই ‘আলতা ফড়িং’ সিরিয়ালে অর্ণবের দেখা মিলেছিল। কিন্তু সেখানে আচমকাই চিত্রনাট্যের খাতিরে নায়ক থেকে খলনায়ক হতে হয়। তবে এবার তিনি পজেটিভ চরিত্রেই থাকছেন।







