Uncategorizedজেলা

বিজেপির হুমকি এবং চাপের কারণে ঘর ছাড়া, রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকার, আত্মগোপনে থেকে সংবাদ মাধ্যমকে জানালেন তিনি।

তিনিও লড়ছেন,এবং লড়ছেন একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থন নিয়ে। দিন কয়েক আগে অখিল ভারত হিন্দু মহাসভা টুইট করে রানাঘাট লোকসভার নির্দল প্রার্থী জগন্নাথ সরকারকে সমর্থনের কথা জানিয়ে দিয়েছিল। আর এবার নিজের গোপন আস্তানায় বসে সেই নির্দল প্রার্থী জানালেন হিন্দুত্ববাদী সংগঠনে তিনি যুক্ত আছেন কুড়ি বছর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবারই প্রথম। একই সঙ্গে তার দাবি বিজেপির প্রার্থী হয়েছে যিনি সেই জগন্নাথ সরকার আদতে হিন্দুত্বের কথা বলে হিন্দুদের সঙ্গে প্রতারণা করছেন। বিজেপির জগন্নাথই তার মূল প্রতিদ্বন্দ্বি বলেও দাবি করেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বাড়ির বাইরে কাটাচ্ছেন। তার কথায় বিজেপি হুমকি এবং নানা চাপের কারণে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। তবে তার সংগঠনের লোকেরা প্রচারের কাজ চালাচ্ছেন। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের ঢাকাপাড়ার বাসিন্দা জগন্নাথ সরকার আদতে একটি সবজির দোকানের কর্মী। রাজনীতির সাতে পাচে না থাকা ৫৮ বছরের সেই লোকটি এবার প্রথম নির্বাচনের ময়দানে। তাও লোকসভার মতো বড় মাঠে। ঘটনাচক্রে রানাঘাটের বিদায় সংসদ তথা বিজেপি প্রার্থী নামও জগন্নাথ সরকার। তিনিও শান্তিপুর ব্লকেরই বাসিন্দা। আড়বান্দী ২ পঞ্চায়েতের আরপাড়ায় বাড়ি তার। বিজেপির দাবি মানুষকে বিভ্রান্ত করতেই তৃণমূল একই নামের অন্য লোককে আসরে নামিয়েছে। সেই দাবি অবশ্য উড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.