Operation Sindoorদেশ

মার্কিন মধ্যস্থতায় ভারত-পাক যুদ্ধবিরতি! শান্তি ফেরানোর পথে বড় পদক্ষেপ

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত করতে বড়সড় সাফল্য পেল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, আমেরিকা মধ্যস্থতা করার পর ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আমেরিকার মধ্যস্থতায় রাতভর আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।” তিনি দুই দেশের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন এবং তাদের “বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার” করার জন্য অভিনন্দন জানিয়েছেন।
পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানিয়েছেন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়োও এই যুদ্ধবিরতির কথা জানিয়ে এক্স পোস্টে লিখেছেন, “গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরিফ, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।”
মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ নিঃসন্দেহে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষের অবসান ঘটাতে এই যুদ্ধবিরতি দুই দেশের সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে, এমনটাই আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.